হিজলায় নারী উদ্যোগতাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




হিজলায় নারী উদ্যোগতাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক

হিজলায় নারী উদ্যোগতাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক

Exif_JPEG_420




হিজলা প্রতিনিধি : শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা – এ স্লোগান নিয়ে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো ৫০ জন নারী উদ্যোগতাদের নিয়ে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক।

হিজলা উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে রবিবার ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লাল সবুজ ডট কম এর প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম, নারী উদ্যোগতাগণ তাদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য লাল সবুজ ডট কম মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করেছেন।

এছাড়াও তথ্য সেবা কর্মকর্তা (অঃদাঃ) আমেনা আক্তার তার স্বাগত বক্তব্যে বলেন, মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্য আপা যে সেবাসমূহ দিয়ে থাকেন সেগুলো হলো : তথ্য প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান, চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি,শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনী সহায়তার পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, উল্লেখিত সেবাসমূহ বিনামূল্যে তথ্যকেন্দ্র হতে, ডোর টু ডোর পদ্ধতিতে এবং উঠান বৈঠকের মাধ্যমে প্রদান করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD