হিজলায় গাছ কেটে ও খড়ের পালা দিয়ে জমি দখলের চেষ্টা, থানায় জিডি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




হিজলায় গাছ কেটে ও খড়ের পালা দিয়ে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

হিজলায় গাছ কেটে ও খড়ের পালা দিয়ে জমি দখলের চেষ্টা, থানায় জিডি




হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় ক্রয় সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় জমির সুপারি ও গাবগাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে হিজলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। সাধারণ ডায়েরির পর বেদখলীয় জমির মধ্যে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খড়ের পালা দিয়েছে হাশেম শেখ। এ বিষয়ে হিজলা থানায় ১৫ জানুয়ারী সাধারণ ডায়েরি (জিডি)করেছেন সাংবাদিক মোঃ আলহাজ।হিজলা থানায় জিডি নং ৫৪২।

স্থানীয় ভাবে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর মৌজায় ৩১১ নং বি.এস খতিয়ানের ২২২৬ নং দাগের ১০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক মোঃ আলহাজ। এর মধ্যে প্রায় ৪ শতাংশ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করে এলাকার মৃত আকরাম আলী শেখের পুত্র হাশেম গংরা।হাশেমের ছেলে রাসেল সাংবাদিক মোঃ আলহাজকে ওই জমির ধারে কাছে গেলে প্রাণনাশের হুমকি দেয়।নিরাপত্তার জন্য সে আইনের আশ্রয় নিয়েছেন বলে ও জানান।

উল্লেখ্য তারা এতটাই ভয়ংকর তাদের বিরুদ্ধে কাউরিয়া বাজারের ভিতরে সরকারি জমি অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ ও রয়েছে।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে একটি মোটরসাইকেল তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ মাদকসহ কাউরিয়া বাজারে খাবার হোটেল ব্যবসায়ী হাশেম শেখের পুত্র রাব্বি শেখ ও তার সহযোগী রাব্বি হাওলাদারকে আটক করে। কিছুক্ষণ পরেই রাব্বির বড় ভাই রাসেল শেখ তার সঙ্গীদের নিয়ে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে রাব্বি ও তার সহযোগীকে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিতরে নিরাপত্তার জন্য নিয়ে যায় পুলিশ।এস আই বেল্লাল হোসেন ও এ এস আই সাইফুল ইসলাম থানায় ফোনে ঘটনাটি জানানোর পরে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা এবং মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন সোমবার সকালে এসে সাংবাদিক মোঃ আলহাজ হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD