হাসপাতালে রোগিকে পানি ভেবে কলাপাড়ায় এসিড পান করানোর অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




হাসপাতালে রোগিকে পানি ভেবে কলাপাড়ায় এসিড পান করানোর অভিযোগ

হাসপাতালে রোগিকে পানি ভেবে কলাপাড়ায় এসিড পান করানোর অভিযোগ




কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে গাইনী বিভাগে চিকিৎসা নিতে আসা নিপা হাওলাদার নামের এক রোগীকে ওষুধ খাওয়ার জন্য পানির পরিবর্তে এসিডিক এসিড পান করানোর অভিযোগ পাওয়াগেছে। রোগী নিপা হাওলাদার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুলতলী এলাকার দিনমজুর পুলক হাওলাদারের স্ত্রী। নিপা হাওলাদার শঙ্কামুক্তাবস্থায় বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

রোগীর স্বজনদের সূত্রে জানাগেছে, গর্ভবতী নিপা হাওলাদার রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে শুক্র বার বেলা ১১টায় কলাপাড়া হাসপাতালের গাইনী বিভাগে নেওয়া হয় ডিএনসি করানোর জন্য। ডিএনসি করার পর তাকে নার্স সালমা বেগম নিপাকে একটি গ্যাসটিকের ট্যাবলেট খেতে দেয়। এসময় সেখানে উপস্থিত একজন আয়া (ঝাড়–দার) গানী কাজে ব্যবহৃত দায্য পদার্থ জাতিয় (এসিড) ভড়া একটি মাম পানির বোতলে রাখা এসিড পানি ভেবে নিপার স্বজনদের কাছ তুলে দেয়। এসিড মুখে দিতেই নিপার মুখ জ¦ালাপোড়া শুরু হলে এসিড মুখ থেকে ফেলে দেয়। দ্রুত তাকে শুক্রবার বিকালে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

এব্যাপারে কর্তব্যরত সিনিয়র নার্স মোসাঃ সালমা বেগম জানায়, তাকে আমরা কেউ পানির বোতলে রাখা এসিড তুলে দেইনি। তারা নিজেরাই পানির বোতলে রাখা এসিড রোগির মুখে তুলে দেয়।

নিপার চিকিৎসক জে,এইচ খান লেলীন জানায়, গাইনী ওয়ার্ডে নারীদের জড়ায়ু ক্যান্সার সনাক্তের জন্য এসিডিক এসিড রাখা হয়। সেই এসিড অসাবধানতাবশত রোগিকে দেয়া হয়। রোগিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে কলাপাড়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, গাইনী বিভাগে গাইনী কাজে ব্যবহারের জন্য এসিড ব্যবহার করা হয়। ওই এসিড রোগীর স্বজনরা রোগিকে পানি ভেবে পান করতে দেয়। এসিড বোতলে রাখার বিষয় এবং এই এঘটনায় আজ রবিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD