স্বরূপকাঠীর ওরা ছয় ডাকাত গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বরূপকাঠীর ওরা ছয় ডাকাত গ্রেফতার

স্বরূপকাঠীর ওরা ছয় ডাকাত গ্রেফতার




স্বরূপকাঠী প্রতিনিধি॥  পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামে মিজান নামে এক ব্যক্তির বাসায় ডাকাতির সময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদের ভাই। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

গ্রেফতার ছয়জন হলেন স্বরূপকাঠী উপজেলার ডুবি এলাকার মনসুর মাঝির ছেলে জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ইসমাইল তরফদারের ছেলে ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার আজিজ সরদারের ছেলে বাদশা, কচুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে লিটন, নরসিংদীর মাধবদী এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে শাহজাহান ও রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন। ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরে ডাকাত দলের ৫-৭ জন সদস্য মিজানের ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে ফেলেন।

অন্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। এরপর আলমারি ও শোকেস ভেঙে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। ডাকাতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে, পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। এসময় ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের বরিশাল সিটি করপোরেশনের গড়িয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ওসি আরও জানান, ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD