সুমন খানকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ ভোটার’রা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুমন খানকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ ভোটার’রা

সুমন খানকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ ভোটার’রা

সুমন খানকে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দেখতে চায় সাধারণ ভোটার’রা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বানারীপাড়া পৌরসভা নির্বাচনের দিনক্ষণ এখন পর্যন্ত ঠিক না হলেও চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে নির্বাচন হতে পারে এমন গুঞ্জনে পুরো পৌরসভায় আলোচনা চলছে কে হবেন মেয়র ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তবে পৌরসভার ৬নং ওয়ার্ডে সুমন খানের প্রার্থী হবার খবরে ওখানকার নির্বাচনী হিসেব-নিকেশ পুরোটাই পাল্টে গেছে।

 

৬নং ওয়ার্ডের সাধারণ ভোটাররা ইতোমধ্যেই তাদের পছন্দের প্রার্থীর কাছ থেকে নির্বাচন করার ঘোষনা শুনে সরগরম করছেন নির্বাচনী মাঠ। ওয়ার্ডের যেখানেই নির্বাচনী আলোচনা হচ্ছে তার মুল কেন্দ্র বিন্দুতে রয়েছেন বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক অন্যতম সদস্য ও বিশিষ্ট ঠিকাদার এবং ব্যবসায়ী মো. সুমন খানের নাম। তিনি মাছরং দরবেশ গেট জামে মসজিদের জমি দান করেছেন।

 

তরুণ এই প্রার্থীর পক্ষে এলাকার দলমত নির্বিশেষে সকল পর্যায়ের ভোটার ও সমর্থকরা এক হয়ে নির্বাচনী মাঠে থাকার ঘোষনা দিয়ে ইতোমধ্যেই গণসংযোগ চালাচ্ছেন তার পক্ষে।

 

করোনাকালীন সময় নিজ ওয়ার্ড ছাড়াও অন্যান্য স্থানের কর্মহীন মানুষের পাশে থেকে একান্তভাবে নিশ্চুপে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। সুমন খান জানান,তিনি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে সরকারি বাজেটের দিকে চেয়ে থাকবেন না। ওয়ার্ডের ছোটখাট অবকাঠামোগত সব সমস্যা নিজ উদ্যোগেই সমাধান করবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD