সাঈদীপুত্র মাসুদ কারাগারে Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




সাঈদীপুত্র মাসুদ কারাগারে

সাঈদীপুত্র মাসুদ কারাগারে




পিরোজপুর থেকে ফিরে এসে রিয়াজ মাহামুদ অাজিম:মানবতাবিরোধী অপরাধের মামলায় আজীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন।এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদ খালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দু’জামায়াতকর্মীকে আটক করে।

কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে মামলার বাদি এজাহারে দাবি করেন। ওই মামলায় আটক দেখিয়ে ২৬শে ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরদিন (২৬ ডিসেম্বর) ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদি হয়ে বিস্ফোরক আইনে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুল্লাসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD