সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ




মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি:ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ সারাদেশে সকল সাংবাদিকদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালের গৌরনদীতে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে সকাল ১০ টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, সাংবাদিক কাজী আল আমীন,

 

হাসান মাহমুদ, গৌরনদী রিপোর্টাস ইউনিটির দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, প্রচার সম্পাদক রাজিব খান, রনি মোল্লাসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

 

সংহতি প্রকাশ করেন চন্দ্রদ্বীপ সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক সোহরাব মোল্লা। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনসহ সকল সাংবাদিকদের মুক্তি’র এবং মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD