শেবাচিমের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান নতুন পরিচালকের Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




শেবাচিমের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান নতুন পরিচালকের

শেবাচিমের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান নতুন পরিচালকের




এইচ.এম হেলাল ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় হাসপাতালের উন্নয়নে তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকদের নিয়ে হাসপাতালের ৩য় তলার মেডিসিন সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “আমার দায়িত্ব হলো রোগীদের সেরা মানের সেবা নিশ্চিত করা। সেনাবাহিনীর স্বচ্ছতা এবং দক্ষতার মানদন্ড বজায় রাখতে, সকলের সহযোগিতায় হাসপাতালের অনিয়ম ধীরে ধীরে দূর করা হবে। জনস্বার্থে কাজ করতে লুকোচুরি নয় বরং খোলামেলা আলোচনা এবং সমাধানের উদ্যোগ প্রয়োজন।”

এ সময় হাসপাতালের দীর্ঘদিনের সমস্যা সমাধানে জনবল নিয়োগ, নষ্ট যন্ত্রপাতি মেরামত, অবকাঠামোগত উন্নয়ন, রোগীদের খাবারের মান বৃদ্ধিসহ দালাল চক্র নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন সাংবাদিকরা।

সভায় বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে ব্রিগেডিয়ার মুনীর তার দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন ইউনিট প্রধান, চিকিৎসক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।

ডা. মুনীর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সেনাবাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। তিনি হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর, এমফিল এবং দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স করেছেন।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার মুনীর ঢাকা, বগুড়া এবং রংপুর সিএমএইচ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD