শীত আসতেই গলাচিপায় লেপের কদর বেড়েছে Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




শীত আসতেই গলাচিপায় লেপের কদর বেড়েছে

শীত আসতেই গলাচিপায় লেপের কদর বেড়েছে




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
শীতের শুরুতেই পটুয়াখালীর গলাচিপায় লেপ-তোষক ও কাঁথার কদর বেড়েছে। তাই এসব তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিদিন লেপ-তোষক তৈরির অর্ডার বৃদ্ধি পাওয়ায় কারিগরদের ব্যস্ততাও বেড়েছে দ্বিগুণ। লেপ-তোষক ও কাঁথা তৈরি করেই গলাচিপা শহরে ও গ্রামে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ শ্রমিকরা টাকা উপার্জন করে সংসার চালাচ্ছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কারিগররা নিজ নিজ বাড়ির উঠানে কেউবা খোলা জায়গায় বসে লেপ-তোষক ও কাঁথা তৈরি করছেন। তাদেরকে সহযোগিতা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পিছিয়ে নেই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও। লেখাপড়ার পাশাপাশি বাবা মাকেও সহযোগিতা করছেন তারা। এসব সামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করা হয়।

কারিগর বাবু, ফাতেমা সহ অনেকে জানান, বাপ-দাদার দেখাদেখি আমরাও দুই যুগ ধরে লেপ-তোষক তৈরি করে আসছি। প্রতিদিন প্রায় ৬টি লেপ-তোষক তৈরি করা যায়। একেকটি লেপ-তোষক তৈরি করে মজুরি পাই ৮০ থেকে ৯০ টাকা। এভাবে প্রতিদিন ৪শ থেকে ৫শ টাকা আয় হয়।

যা দিয়ে সংসারের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব হয়।আরও বলেন, অর্ডার বেশি হওয়ার কারণে ৩-৪ জন কর্মচারী নিয়ে কাজ করতে হয়। তাদেরকে প্রতিদিন ৩শ টাকা করে মজুরি দিই।তবে লেপ-তোষক তৈরির কারিগরদের দাবি, সরকারি ও বেসরকারিভাবে স্বল্প সুদে ঋণ পেলে ব্যবসা প্রসারিত করতে পারবেন তারা। এর ফলে সংসারে অভাব-অনটন দূর হবে। এমনকি বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানও সৃষ্টি হবে।

গলাচিপা শহরের লেপ-তোষক বিক্রেতা মনির হোসেন, ভাষাণ মিয়া, ইদ্রিস মিয়া সহ আরও অনেকে জানান, লেপ-তোষকের মান অনুযায়ী প্রতি লেপে ৮০ থেকে ৯০ টাকা লাভ হয়। তাতে দিন ঘুরে ৫ থেকে ৬টি লেপ-তোষক বিক্রি করে গড়ে ৪শ থেকে ৫শ টাকা উপার্জন হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD