শিকারপুর জামে মসজিদের সভাপতিকে পিটিয়ে আহত করায় ৩ জনের বিরুদ্ধে মামলা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিকারপুর জামে মসজিদের সভাপতিকে পিটিয়ে আহত করায় ৩ জনের বিরুদ্ধে মামলা

শিকারপুর জামে মসজিদের সভাপতিকে পিটিয়ে আহত করায় ৩ জনের বিরুদ্ধে মামলা




নিজস্ব প্রতিবেদক॥ উজিরপুরে পূর্ব বিরোধের জের ধরে শিকারপুর জামে মসজিদের সভাপতিকে পিটিয়ে জখম ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে রামিম সিকদারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলার শিকার সভাপতি এনায়েত হোসেন খান মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সানা মোঃ মাহ্রুফ হোসাইন তা আমলে নিয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত রামিম সিকদার উপজেলার পূর্ব মুন্ডপাশার নান্নু সিকদারের ছেলে। এছাড়া অন্যান্যরা হলো নান্নু সিকদার ও শাকিল মাহামুদ বাচ্চু। আদালত সূত্র জানায়, গত ১ জুলাই পূর্বের মামলা বিরোধের জের ধরে দুপুর ১টায় শিকারপুর জামে মসজিদের সভাপতি এনায়েত হোসেন খানের উপর হামলা করে প্রতিপক্ষ।

এসময় প্রতিপক্ষের রামিম সিকদার তার হাতে থাকা লোহার রড দিয়ে এনায়েত খানকে পিটিয়ে হাড়ভাঙ্গা জখম করে। অন্যন্যরা কিলঘুষি মেরে আহতসহ তার সাথে থাকা মসজিদের মালামাল ক্রয়ের ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয়রা এগিয়ে এলে রামিম সিকদারসহ অন্যান্যরা পালিয়ে যায়। এঘটনায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD