শহীদ দিবস উপলক্ষে বিআরইউ'র চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




শহীদ দিবস উপলক্ষে বিআরইউ’র চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

শহীদ দিবস উপলক্ষে বিআরইউ’র চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা




নিজস্ব প্রতিবেদক: বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সংগঠন কার্যালয়ে এ চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । চিত্রাংকন প্রতিযোগীতায় শূন্য থেকে দশম শ্রেনি পর্যন্ত ৩টি গ্রুপে ভাগ হয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এছাড়া কুইজ প্রতিযোগীতায় প্রথম থেকে দশম শ্রেনি পর্যন্ত ২টি গ্রুপে ভাগ হয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি বেলা ১১ টায় পুরস্কার দেয়া হবে।

চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা শেষে ‍”ভাষা আন্দোলনে বরিশাল” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল মারুফ।

বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, শিশু সংগঠক ও কবি নজমুল হোসেন আকাশ, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, এম এ জি কবির বুলু, পরিমল কুমার ঘোষ, মকবুল বেগ, কেশব চন্দ্র কর, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, মোহাম্মদ আলী খান জসিম, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বিধান সরকার, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সহ-সভাপতি রাহাত খান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাংবাদিক কাওসার হোসেন রানাসহ বরিশালে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD