লঞ্চের কেবিনে হত্যা: মিরপুর থেকে গ্রেফতার মনিরুজ্জামান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




লঞ্চের কেবিনে হত্যা: মিরপুর থেকে গ্রেফতার মনিরুজ্জামান

লঞ্চের কেবিনে হত্যা: মিরপুর থেকে গ্রেফতার মনিরুজ্জামান

লঞ্চের কেবিনে হত্যা: মিরপুর থেকে গ্রেফতার মনিরুজ্জামান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকা-বরিশালগামী এমভি পারাবত-১১ লঞ্চের কেবিনে জান্নাতুল ফেরদৌস লাবনী নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে পরকীয়া প্রেমিক মো. মনিরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার রাজধানীর মিরপুর-১ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম তাকে গ্রেফতার করে। এ নিয়ে বরিশালের এসপি হুমায়ুন কবির বুধবার সকালে প্রেস কনফারেন্স করেন।

 

 

এসপি বলেন, মনিরুজ্জামানের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। ১৩ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসকে নিয়ে পারাবত লঞ্চের কেবিনে ঢাকা থেকে রওয়ানা হন তিনি। সকালে মনিরুজ্জামান লঞ্চ থেকে নেমে যাওয়ার আগে জান্নাতুলের গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লঞ্চ থেকে নেমে যায়। নৌ পুলিশ মরদেহ উদ্ধার করার পর পিবিআই মনিরুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতার মনিরুজ্জামান হত্যার দায় স্বীকার করেছেন বলে প্রেস কনফারেন্সে জানান এসপি।

 

 

এ ঘটনায় বরিশাল নদী-বন্দর সদর থানার এসআই অলক চৌধুরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের বাবা আ. লতিফ মিয়ার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

 

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ঢাকা নৌ-বন্দর ঘাটে এমভি পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনটি কামরুল নামে এক ব্যক্তি বুক করেন। সন্ধার দিকে জান্নাতুল ফেরদৌস লাবনী ও অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তি লঞ্চে উঠেন।

 

 

১৪ সেপ্টেম্বর বরিশাল ঘাটে লঞ্চ নোঙ্গর করার পর সব যাত্রী নেমে গেলেও ৩৯১ নম্বর কেবিনের যাত্রী না নামায় কক্ষে খোঁজ নেন স্টাপ বয়রা। সেখানে লাবনীকে খাটে পড়ে থাকতে দেখে নৌ-পুলিশদের খবর দেয়। কোতোয়ালি থানা পুলিশ ও ক্রাইম সিন পুলিশ আলাদাভাবে তদন্ত করে এবং লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ থেকে খুনিকে শনাক্ত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD