রোগীর বোনের ওপরে লোলুপ দৃষ্টি ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রোগীর বোনের ওপরে লোলুপ দৃষ্টি ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার

রোগীর বোনের ওপরে লোলুপ দৃষ্টি ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার

রোগীর বোনের ওপরে লোলুপ দৃষ্টি ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের উজিরপুরে বিউটি বেগম (২৫) নামের এক যুবতির ওপরে লোলুপ দৃষ্টি পড়েছে ক্লিনিকের পরিচালক ও কথিত চিকিৎসকের। ওই যুবতির অভিযোগের পরে বুধবার রাত ১০টায় ‘মায়ের দোয়া’ নামের ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিম (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

এদিকে নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক পরিচয় দিয়ে রেজাউল করিম জানিয়েছেন, হাসপাতালের বিল পরিশোধ না করে তার বিরুদ্ধে উল্টো মিথ্যা অভিযোগ তুলছেন ওই নারী। পুলিশ সূত্র জানায় উত্যক্তের শিকার নারী উজিরপুর মডেল থানায় রেজাউল করিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

এদিকে ক্লিনিকের পরিচালক রেজাউল নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিলেও তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। মামলার বর্ণনায় বলা হয়েছে ওই নারীর অসুস্থ বড় বোন সম্প্রতি উজিরপুরের সাতলা ইউনিয়নের ‘মায়ের দোয়া ক্লিনিকে’ ভর্তি হন।

 

বোনের সেবা শ্রুষা করার জন্য ছোট বোন তার সঙ্গে ক্লিনিকে যাওয়ার পর থেকে ওই ক্লিনিকের পরিচালক রেজাউল করিম তাকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ১৬ আগস্ট থেকে ১৯ আগস্ট ক্লিনিকে আটকে রাখা হয় তাকে। পরে ১৯ আগস্ট বুধবার রাতে খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।

 

উত্যক্তের শিকার নারী জানান,ক্লিনিকে থাকা অবস্থায় রেজাউল বিভিন্ন সময়ে তাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। এমনকি তার কক্ষেও ডেকেছেন। গভীর রাতে তার বেডে এসে হাজির হন রেজাউল। তার বিরুদ্ধে সেখানকার অনেক নারী রোগী নানা অভিযোগ করেছেন তার কাছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, রেজাউল করিম এমবিবিএস না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দেন।

 

তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলীও তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

 

এ বিষয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, ‘ঘটনার শিকার নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে মায়ের দোয়া ক্লিনিকের পরিচালককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা এজাহারভূক্ত করে ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD