রাঙ্গাবালীতে আয়েশা হত্যা মামলায় নতুন মোড়, মানববন্ধন বিক্ষোভ Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




রাঙ্গাবালীতে আয়েশা হত্যা মামলায় নতুন মোড়, মানববন্ধন বিক্ষোভ

রাঙ্গাবালীতে আয়েশা হত্যা মামলায় নতুন মোড়, মানববন্ধন বিক্ষোভ




পটুয়াখালী প্রতিনিধি ॥ রাঙ্গাবালীর আলোচিত আয়েশা মনি হত্যা মামলায় ভিন্ন মোড় এনে বাবুল প্যাদাকে নির্দোষ দাবি করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া রুবেল প্যাদার ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সোমবার দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আয়েশার বাবা বাবুল প্যাদার মুক্তি ও খুনি রুবেল প্যাদার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মামলার প্রধান আসামি রুবেল প্যাদা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আয়েশার বাবাকে হত্যার নির্দেশদাতা হিসেবে জড়ানো হয়েছে। বক্তাদের অভিযোগ, প্রকৃত অপরাধী রুবেল নিজেকে রক্ষা করতেই বাবুল প্যাদার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন।

নিহত আয়েশার মা এসমোতারা বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ। একজন বাবা কখনো নিজের সন্তানকে হত্যা করতে পারে না।’ তিনি জানান, সৌদি আরবে থাকাকালীন তার স্বামীই সন্তানদের লালন-পালন করেছেন। তিনি বাবুল প্যাদার নিঃশর্ত মুক্তি এবং রুবেল প্যাদার ফাঁসি দাবি করেন।

মামলার বাদী সাথী বেগম বলেন, সঠিক তদন্ত ছাড়া একজন নির্দোষ মানুষকে কারাগারে রাখা হয়েছে। তারা প্রকৃত হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চান।

মানববন্ধনে আয়েশার ভাই শাকিল প্যাদা, বড় বোন কুলসুম, সহপাঠী ছোঁয়া মনি, প্রতিবেশী ন্নানু হাওলাদারসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। তারা দ্রুত রহস্য উদঘাটনের আহ্বান জানান।

উল্লেখ্য, রাঙ্গাবালীর মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি নিখোঁজের দুই দিন পর ৪ জানুয়ারি নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। ঘটনায় আটক রুবেল প্যাদা হত্যার দায় স্বীকার করলে তার বক্তব্যের ভিত্তিতে বাবুল প্যাদাকে গ্রেফতার করা হয়, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD