যে কারনে ঘটনাস্থলে ইউএনও! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যে কারনে ঘটনাস্থলে ইউএনও!

যে কারনে ঘটনাস্থলে ইউএনও!

যে কারনে ঘটনাস্থলে ইউএনও!




নিজস্ব প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নলকূপের পাইপ থেকে পানির বদলে বের হচ্ছে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস। বের হওয়া প্রাকৃতিক গ্যাসে আগুনও জ্বলছে। এ দৃশ্য দেখতে এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করছেন। খবর পেয়ে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ।

 

স্থানীয়রা জানান, কোড়ালিয়া গ্রামের ইসরাফল আকন তার ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য বুধবার সকালে বাড়ির দক্ষিণ পাশে মিস্ত্রি ও শ্রমিক দিয়ে নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রমিকরা ৭০ ফুট বোরিং (গর্ত করা) করেন। কিন্তু পানি না ওঠায় তারা আরও বোরিং করার সিদ্ধান্ত নেন। ঠিক ওই সময় পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার শব্দ হতে থাকে। গ্যাসের গন্ধের কারণে তাদের সন্দেহ হয়। তখন সেখানে দেশলাইয়ের আগুন দিলে জ্বলতে থাকে।

 

 

জমির মালিক ইসরাফল আকন জানান, ইরি ব্লকে সেচ দেওয়ার জন্য নলকূপ বসানো হচ্ছিল। তবে ৭০ ফুট গভীরে যাওয়ার পরও পানির দেখা পাওয়া যায়নি। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। রাতেই উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

এদিকে এটা দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করছে। সকাল থেকে শত শত মানুষ আসছেন।

 

 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ জানান, জায়গাটি আপাতত সংরক্ষণ করে রাখা হয়েছে। ওই গ্যাস থেকে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য জমির মালিককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি পরীক্ষা নীরিক্ষা ও অনুসন্ধানের জন্য বাপেক্স ও পেট্রো বাংলাকে জানানো হবে। তারা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD