মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম মো. রাসেল (২২)। তিনি একই গ্রামের আব্দুল রাজার ছেলে।
চম্পাপুর ইউনিয়নের চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, এলাকার লোকজন রাসেলের মরদেহ তার বাড়ির পেছনের নিম গাছের সঙ্গে রশিতে ঝুলতে দেখে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে রাসেলের সম্পর্কের টানাপোড়েন থেকে এ ঘটনা ঘটতে পারে। স্ত্রীকে ঢাকায় রেখে রাসেল কয়েকদিন আগে বাড়িতে আসে।
ঘটনাস্থলে পুলিশের এক কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে জানান কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।
Leave a Reply