মোবাইলে ছবি দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মোবাইলে ছবি দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

মোবাইলে ছবি দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

মোবাইলে ছবি দেখানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মোবাইলে ছবি দেখানোর কথা বলে সাতক্ষীরার আশাশুনির পল্লীতে শিশু শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (১৮) নামে একজনের বিরদ্ধে মামলা করেছেন শিশুটির মা। সোমবার দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

ভিকটিম শিশুটির মা মাসুরা পারভীন বলেন, তরিকুল আমার স্বামী পরিত্যক্তা ফুফু শাশুড়ির ছেলে। আমার ঘরের পরেই তাদের ঘর। সোমবার দুপুরে সে মোবাইলে ছবি দেখানোর কথা বলে আমার মেয়েকে তার ঘরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর মেয়ের ডাক-চিৎকার শুনে তরিকুলের ঘরের মধ্যে গেলে সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় মেয়েটি বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করছিল। গ্রামবাসীদের সহযোগিতায় ওই রাতেই আমি মেয়েটির চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতালে নিয়ে আসি।

 

 

তিনি জানান, তরিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে হাসপাতালে চিকিৎসক ডা. শহিদুল্লাহ বলেন, প্রাথমিকভাবে মনে হয় ভিকটিমকে যৌন নির্যাতন করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা করলে বিষয়টি পরিষ্কার হবে।

 

 

অপরদিকে, একইদিনে আশাশুনি সদরের আদালতপুর গ্রামে ৩য় শ্রেণির এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

মামলার বাদী আদালতপুর গ্রামের ইটভাটা শ্রমিক ফারুক মোল্যার স্ত্রী শরিফা খাতুন।

 

 

মামলার বিবরণে জানা গেছে, ঘটনার দিন বিকালে দুর্গাপুর প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী পাশের বাড়ির শিশুদের সাথে খেলছিল। এ সময় পাশের বাড়ির ইসলাম গাজী অন্য শিশুদের বাড়িতে যেতে বলে শিশু মেয়েটিকে নিয়ে রান্নাঘরে নিয়ে তার উপর যৌন নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে ইসলাম গাজী তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

 

 

এ ঘটনায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবীর জানান, শিশু দুটির মায়েদের অভিযোগের ভিত্তিতে থানায় ধর্ষণ ও যৌন নিপীড়ন আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

 

 

তিনি বলেন, প্রথম ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও দ্বিতীয় ভিকটিমকে জবানবন্দী দিতে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD