বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

নির্বাচনী সহিংসতা ও অনিয়ম চরম পর্যায়ে, ৩৬ দিনে নিহত ১৫: টিআইবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:12:01 pm, Monday, 2 February 2026
  • 7 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর ৩৬ দিনে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সোমবার (২ ফেব্রুয়ারি) ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। সংস্থা জানিয়েছে, নির্বাচনী সহিংসতা, রাজনৈতিক হয়রানি, সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলা এবং সংখ্যালঘুদের লক্ষ্য করে আক্রমণ ঘটছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে ১০২ জন প্রাণ হারিয়েছেন। এক হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজ, ডিপফেক ও ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি, সংখ্যালঘুদের ওপর ৫০টির বেশি হামলার ঘটনা উদ্বেগজনক।

টিআইবি সতর্ক করে বলেছেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং নতুন অস্ত্র লাইসেন্স দেওয়া সহিংসতা বাড়াতে পারে। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ মাত্র ৯–১০ শতাংশ, যা বড় ঘাটতি। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, উপদেষ্টাদের দলীয়করণ এবং প্রার্থিতা যাচাইয়ে সীমাবদ্ধতা রাজনৈতিক দলের মধ্যে অভিযোগ সৃষ্টি করেছে।

৪৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে অন্তত ২৭টি রিট আবেদন হয়েছে। প্রায় ১২,৫৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে উপযুক্ত নয়। নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচিত ৭৩টি সংস্থার সক্ষমতাও প্রশ্নবিদ্ধ।

প্রতিবেদনটি বলছে, প্রায় সব বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। প্রযুক্তি, আইন ও প্রক্রিয়াগত সংস্কার ছাড়া নিরাপত্তা ঝুঁকি ও অপতথ্য ছড়ানো প্রতিরোধ করা সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

নির্বাচনী সহিংসতা ও অনিয়ম চরম পর্যায়ে, ৩৬ দিনে নিহত ১৫: টিআইবি

প্রকাশের সময় : 04:12:01 pm, Monday, 2 February 2026