মেয়র পদ ফিরে পেতে মুফতি ফয়জুল করীমের সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




মেয়র পদ ফিরে পেতে মুফতি ফয়জুল করীমের সংবাদ সম্মেলন

মেয়র পদ ফিরে পেতে মুফতি ফয়জুল করীমের সংবাদ সম্মেলন




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মো. ফয়জুল করীম। শনিবার সকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বরিশালের জনগণ ২০২৩ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন অবৈধভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে জনগণের রায়কে উপেক্ষা করে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন চলাকালীন কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জাল ভোটসহ নানাবিধ অনিয়ম করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে জোরপূর্বক মেয়র হিসেবে বসানো হয়। এই ভোট চুরির মাধ্যমে সরকার গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হেনেছে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, এ ধরনের ফ্যাসিস্ট কর্মকান্ড জনগণ কখনো মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।

মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা ও চট্টগ্রামে যখন আদালতের মাধ্যমে বৈধ প্রার্থীরা মেয়রের পদ ফিরে পেতে পারে, তখন বরিশালেই বা কেন নয়? দেশের আইন কি সকলের জন্য সমান নয়? তিনি আরও জানান, বরিশাল সিটি নির্বাচনের বিষয়ে আদালতে মামলার প্রক্রিয়া চলছে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন, আদালত সঠিক রায় প্রদান করে হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করবে।

তিনি বলেন, অবৈধ মেয়র পলায়নের পর বরিশালের জনগণ স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। এখন সময় এসেছে প্রকৃত বিজয়ীকে তার ন্যায্য সম্মান ফিরিয়ে দেওয়ার। মুফতি ফয়জুল করীম এ সময় সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা আদালতের রায়ে হস্তক্ষেপ না করে এবং জনগণের ম্যান্ডেটকে সম্মান করে। সংবাদ সম্মেলনে বরিশালের আদালতের মামলার নিয়মতান্ত্রিক সমাধানের আশাবাদ ব্যক্ত করে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD