মৃত্যুর দুয়ার থেকে ৫ দিন পর ফিরলেন ভাসমান জেলে মোরশেদ Latest Update News of Bangladesh

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সৌদির আকাশ প্রতিরক্ষায় ধ্বংস ছয় ইরানি ড্রোন, রক্ষা তেল স্থাপনা আজ রাতে ইরানে সবচেয়ে বড় বোমাবর্ষণের ঘোষণা ট্রাম্পের দিগন্তজোড়া হলুদ ফুলে ভরে উঠেছে কাউখালীর মাঠ ইরান যুদ্ধে প্রতিদিন ৮৯১.৪ মিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগে রিজওয়ানা-খলিলুরের শাস্তি দাবি তেহরান কাঁপিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ব্যাপক বিমান হামলা শুরু ভোট ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ দাবি জামায়াতের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়াসহ বিশ জন মাওলানা এম এ মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




মৃত্যুর দুয়ার থেকে ৫ দিন পর ফিরলেন ভাসমান জেলে মোরশেদ

মৃত্যুর দুয়ার থেকে ৫ দিন পর ফিরলেন ভাসমান জেলে মোরশেদ




পটুয়াখালী প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলার দুর্ঘটনার পাঁচ দিন পর এক জেলে জীবিত উদ্ধার হয়েছেন। মোরশেদ (২০) নামে ওই জেলেকে কুয়াকাটার উপকূল থেকে উদ্ধার করে স্থানীয় জেলেরা হাসপাতালে ভর্তি করেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে আসা একটি ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। কয়েকদিন আগে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তখন থেকে সবাই নিখোঁজ ছিলেন। বুধবার সকালে কুয়াকাটা উপকূলের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে ভাসমান অবস্থায় মোরশেদকে উদ্ধার করা হয়।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে আরেকটি ট্রলার থেকে মোরশেদকে তাদের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, ৫ দিন আগে তাদের ট্রলার নিমজ্জিত হয়েছে। এরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. সুপ্রি দাশ বলেন, মোরশেদকে দুপুরে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জেলে মোরশেদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, পাঁচ দিন পর ভেসে থাকা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া সত্যিই অলৌকিক।

অভিজ্ঞ জেলেরা জানান, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD