মহিপুরে স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার দু’আসামী ৫ দিনের রিমান্ডে Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিপুরে স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার দু’আসামী ৫ দিনের রিমান্ডে

মহিপুরে স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যা মামলার দু’আসামী ৫ দিনের রিমান্ডে




কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন দু’আসামীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার এসআই এনায়েত আসামীদের ৭দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামানের আদালত শুনানী শেষে আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভিকটিম শিশুর সৎমা সালমা বেগম (২৫) ও প্রতিবেশী শামসু ঘরামীর ছেলে কাওছার ঘরামী (২৪) কে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেন। এদিকে মামলার বাদী (এজাহারকারী) মো: ইসমাইল হোসেন ঘরামী রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আইনজীবী নিয়োগ করে সালমা বেগমের পক্ষে অব্যাহতির আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে এজাহার কারীর আবেদন সহ আসামী পক্ষের নিযুক্তীয় কৌশলীর জামিন আবেদন না মঞ্জুর করলেও এজাহারকারীর মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত জানান, মামলাটি একটি চাঞ্চল্যকর ও স্পর্শ কাতর মামলা। সন্দেহভাজন দু’আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে ৬ষ্ঠ শেনীর স্কুল ছাত্রী ইভা হত্যা ও ধর্ষনের সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। উল্লেখ্য, মঙ্গলবার (১৪আগষ্ট) রাত ৮টায় একদল দুর্বৃত্ত মহিপুর থানাধীন সেরাজপুর গ্রামের ইসমাইল হোসেন ঘরামীর ঘরে প্রবেশ করে শিশু ইভাকে পাশবিক নির্যাতন ও ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন বুধবার রাতে ইভার বাবা ইসমাইল হোসেন ঘরামী বাদি হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD