মঠবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া যুবলীগ নেতাকে কুপিয়ে জখম




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু হানিফকে কুপিয়ে জখম করেছে একদল যুবক। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরে যুবলীগ কার্যালয়ের সমানে এই ঘটনা ঘটে বলে জানান মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।

 

 

‘গুরুতর’ আহত মো. আবু হানিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

সেলিম মাতুব্বর জানান, রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে একটি সভার আয়োজন করে যুবলীগ।

 

 

“সভা শেষে যুবলীগ অফিস থেকে আবু হানিফ বের হলে ২০/২৫ জনের একটি দল তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে নেতা-কর্মীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”

 

 

পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে সেলিম জানান।

 

 

সেলিম আরও জানান, আবু হানিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের কারণে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানোর পরামর্শ দেন।

 

 

পিরোজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী হামলকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন। মঠবাড়িয়া থানার ওসি মুনিরুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD