মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশু ধর্ষণ চেষ্টায় আটক ১

মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাঈম নামে এক বখাটেকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার সাপলেজা ইউপির চরকগাছিয়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ১০টার দিকে উপজেলার সাপলেজা বাজার থেকে বখাটে নাঈমকে আটক করে।

 

 

গ্রেফতারকৃত নাঈম ঢাকা নারায়নগঞ্জ এর চাষাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। সে আবাসনের বাসিন্দা মামা আব্দুল হক মোল্লার কাছে বেড়াতে এসেছিল।

 

 

শিশুটির দিনমজুর বাবা বলেন, রাত নয়টার দিকে আমার মেয়ে আবাসনের ঘরের দরজার সামনে দাঁড়ানো ছিলো । এ সময় পাশের ঘরে ঢাকা নারায়নগঞ্জ থেকে বেড়াতে আসা বখাটে নাঈম আমার মেয়ের হাত ধরে চকলেট দেয়ার কথা বলে ঘরের পাশে বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

 

এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে বাথরুম থেকে উদ্ধার করে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ বখাটে নাঈমকে আটক করে।

 

 

মঠবাড়িয়া থানার ওসি আ, জ, মো. মাসুদুজ্জামান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগের খবর পেয়েই পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD