মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে দুই সন্তানের জনক রুহুল আমিন (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই ছাত্রী এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

ধর্ষণের শিকার ছাত্রীর বাবা রোববার দুপুরে মঠবাড়িয়া থানায় মামলা করলে দুপুরেই পুলিশ ধর্ষক রুহুল আমিনকে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। রুহুল আমিন ওই এলাকার রাঙ্গা ছত্তার হাওলাদারের জামাতা ও উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. মফেজ উদ্দিনের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই ছাত্রী প্রায়ই একই গ্রামের জনৈক মহানন্দের বাড়িতে পান কিনতে যেত। গত ৬/৭ মাস আগে ওই স্কুলছাত্রী পান কিনতে যাবার পথে রুহুল আমিন খাবারের প্রলোভন দেখিয়ে রাস্তার পাশের বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই ছাত্রীকে হুমকি দিয়ে বলে- ‘কাউকে বললে তোকে খুন করব’। পরে গত শনিবার বিকেলে অন্তঃসত্ত্বার বিষয়টি ওই স্কুল ছাত্রীর পরিবারের নজরে আসলে রোববার দুপুরে থানায় এসে মামলা করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু বলেন, ধর্ষক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD