বৈষম্যবিরোধী আন্দোলন চাঁদাবাজি নয়, দাবি বরিশাল নেতৃত্বের Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বৈষম্যবিরোধী আন্দোলন চাঁদাবাজি নয়, দাবি বরিশাল নেতৃত্বের

বৈষম্যবিরোধী আন্দোলন চাঁদাবাজি নয়, দাবি বরিশাল নেতৃত্বের




নিজস্ব প্রতিবেদক ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের চাঁদাবাজি বা অপকর্মের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনের বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। সোমবার (১৯ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আহতদের তালিকা যাচাই-বাছাই করে করা হয়েছে এবং কেউ প্রমাণ ছাড়া প্রশ্ন তুললে তা উদ্দেশ্যপ্রণোদিত বলেই ধরে নিতে হবে। তিনি জানান, আহতদের তালিকার জন্য আবেদন, প্রমাণপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। তিনি নিজেও আহত হওয়ার পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে উল্লেখ করেন।

তবে বিষয়টি নিয়ে কিছু কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসময় তিনি স্পষ্ট করে বলেন, তালিকা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তারা নিজেরা কখনো আবেদন করেননি এবং সংগঠনের কাছে এর কোনো প্রমাণ নেই।

কোতোয়ালি মডেল থানায় সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ কর্তৃক দাখিল করা মামলার বিষয়ে সোহাগ জানান, এটি মারজুকের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংগঠন এ বিষয়ে আগে থেকে অবগত ছিল না। তার মতে, মামলার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা জরুরি। একইসাথে নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়ানো অনভিপ্রেত এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রোববার সন্ধ্যায় বিএম কলেজে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সোহাগ দুঃখ প্রকাশ করে বলেন, “এই ঘটনা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি। আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ থাকা উচিত।” তিনি আরও বলেন, “যদি কেউ অপরাধে জড়িত থাকে, প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কমিটির মুখপাত্র সুমি হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD