বেড়িবাঁধ ঝুঁকিতে, অবৈধ খাল ভরাটে শাস্তি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




বেড়িবাঁধ ঝুঁকিতে, অবৈধ খাল ভরাটে শাস্তি

বেড়িবাঁধ ঝুঁকিতে, অবৈধ খাল ভরাটে শাস্তি




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন খাল অবৈধভাবে ভরাটের দায়ে বাদল সরদার (৩৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭৫০ ফুট পাইপ ভেঙে ফেলা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল কয়েকদিন ধরে মাছের ঘের থেকে বালু তুলে খাল ভরাট করে মার্কেট নির্মাণের চেষ্টা চালাচ্ছিল। এতে একদিকে বেড়িবাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সংরক্ষিত বনভূমি দখলের শঙ্কা তৈরি হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, বালু উত্তোলন ও খাল ভরাট চলতে থাকলে শুধু প্রাকৃতিক ভারসাম্যই নষ্ট হবে না, বরং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD