বিপুল পরিমান অস্ত্রসহ পিরোজপুরে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বিপুল পরিমান অস্ত্রসহ পিরোজপুরে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার

বিপুল পরিমান অস্ত্রসহ পিরোজপুরে ৩ জামায়াত নেতা গ্রেপ্তার




স্টাফ রিপোর্টার: পিরোজপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিপুল পরিমানে অস্ত্র সহ ৩ জন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস এলাকার সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং এদের নামে পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়। বিষয়টি বুধবার দুপুরে সাংবাদিকদের জানান পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক।

গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে পিরোজপুর জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মো: সোহরাব হোসেন জুয়েল (৪৮),কাউখালীর বিড়ালঝুড়ি গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের পুত্র মো. শওকত আলী (৪২) এবং সদর উপজেলার নামাজপুর গ্রামের সোহরাব আলী শেখের পুত্র মো. নুরুল ইসলাম (৩৫)। এ সময় পুলিশ তাদের বহনকারী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৪টি রামদা, ২টি হকিস্টিক, ১৬টি জিআই পাইপ, ৩টি চা পাতি, ৩টি ডেগার।

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, মঙ্গলবার দুপুরের দিকে টহল পুলিশের একটি দল শহরের পুরাতন বাস স্টান্ডে ডিউটিরত অবস্থায় ইন্দুরকানী থেকে একটি লাল রংয়ের মাইক্রোবাস আসলে পুলিশ তাদের থামতে নির্দেশ দেয় কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক দ্রুত চালিয়ে বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনের ভিতর ঢুকে পড়ে। পুলিশও পিছু নিয়ে ধাওয়া করে তিন জনকে গ্রেপ্তার করে। এ সময় মাইক্রোবাসের চালক সহ বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশ জানায় এরা জামায়াতের সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য তারা তৎপরতা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD