বিজয় আমাদের, আনুষ্ঠানিকতা বাকি: নুরুল হক Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বিজয় আমাদের, আনুষ্ঠানিকতা বাকি: নুরুল হক

বিজয় আমাদের, আনুষ্ঠানিকতা বাকি: নুরুল হক




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালী-৩ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আমরা এমন একটি সমাজ কায়েম করতে চাই যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, রাজনৈতিক মতের কারণে কারও ওপর জুলুম করা হবে না।”

সোমবার (১১ জানুয়ারি) রাতে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে অনুষ্ঠিত উরুজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, দেশের প্রতিটি মানুষ ও কমিউনিটির নিজস্ব বিশ্বাস অনুযায়ী কথা বলার ও অনুষ্ঠান করার স্বাধীনতা রয়েছে। তিনি ওয়াজ মাহফিল, উরুজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে তুলে ধরে।

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা কাউকে বাধা দেব না, কোনো অনুষ্ঠানে হামলা করব না, কারও অনুষ্ঠান ভাঙচুর করব না। এসব করলে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বাড়বে।”

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রসঙ্গে নুর বলেন, রাজনৈতিক পরিবর্তনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। তাদের ব্যবসা-বাণিজ্য ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, গলাচিপা ও দশমিনার হিন্দু ব্যবসায়ীদের তিনি আশ্বস্ত করেছেন—ব্যবসা পরিচালনায় কাউকে চাঁদা দিতে হবে না এবং ধর্মীয় পরিচয়ের কারণে কেউ আক্রান্ত হলে তিনি পাশে থাকবেন।

নুরুল হক নুর বলেন, তার লক্ষ্য গলাচিপা-দশমিনাকে রাজনৈতিক সম্প্রীতির একটি মডেল এলাকায় পরিণত করা। সেখানে সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন, কুশল বিনিময় করবেন এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো সহিংসতা হবে না।

তিনি আরও বলেন, “এই ধরনের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই প্রকৃত অর্থে গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD