বিএমপি-বিআরইউ’র যৌথ আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




বিএমপি-বিআরইউ’র যৌথ আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী

বিএমপি-বিআরইউ’র যৌথ আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী




নিজস্ব প্রতিবেদক: অগ্নিঝরা স্বাধীনতার মাস উপলেক্ষ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর যৌথ আয়োজন প্রদর্শনী হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র “আমার বন্ধু রাশেদ”। বরিশাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীতে নগরীর বিভিন্ন স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ বুধবার বেলা ১১ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম।

এসময় পুলিশ কমিশনার বলেন, আজকের শিশুরা যাতে করে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্যই এই প্রয়াস। যুদ্ধকালিন সময় এদেশের শিশুরা কিভাবে মুক্তিযোদ্ধাদের সহয়তা করেছিল তাও ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রটিতে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মা, মাটি ও দেশকে সন্মান করতে হবে, ভালবাসতে হবে। দেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঞা, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রদ্বীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা পরিমল দাস, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, নাট্যজন সৈয়দ দুলাল, ঘাতক দালাল নির্মুল কমিটি বরিশাল জেলার সভাপতি কাজল ঘোষ, নারী নেত্রী টুনু রানী কর্মকারহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD