বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছায় প্রাণবন্ত বাবুগঞ্জ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছায় প্রাণবন্ত বাবুগঞ্জ

বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছায় প্রাণবন্ত বাবুগঞ্জ




বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে ব্যারিস্টার আসাদের নিজ বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদ আনন্দকে ঘিরে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক চান, সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুল রহমান নান্টু, উত্তর জেলা বিএনপির ১নং সদস্য ও মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার খান এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।

অনুষ্ঠানে বেগম সেলিমা রহমান স্থানীয় জনগণের সঙ্গে ঘুরে ঘুরে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো ঈদের আনন্দ ও সম্প্রীতির আবহ। বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আয়োজনটিকে উৎসবমুখর করে তোলে।

আয়োজক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, “ঈদ কেবল উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক। আমি আশা করি, এই ঈদ আমাদের সকলের মাঝে সৌহার্দ্য এবং শান্তির বার্তা বয়ে আনবে।”

বক্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে এবং রাজনৈতিক কর্মীদের জনগণের আরও কাছে পৌঁছে দেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD