বাসের অগ্রিম টিকেট দেওয়া স্থগিত Latest Update News of Bangladesh

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা সরকারের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা জামায়াত আমিরের মার্চ শেষে খুলবে কলেজ, প্রকাশ ছুটির তালিকা পাকিস্তানে ধারাবাহিক হামলায় নিহত ডজনের বেশি মানুষ দায়িত্বকাল শেষে অন্তর্বর্তী সরকারের পেজ কার্যক্রম সমাপ্ত দীর্ঘ বিরতির পর তারেকের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা নজরুল-রিজভী-আব্বাস সহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে যারা বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বরিশাল বিভাগের ৫ এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়




বাসের অগ্রিম টিকেট দেওয়া স্থগিত

বাসের অগ্রিম টিকেট দেওয়া স্থগিত




স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের চলমান আন্দোলের জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট দেওয়া স্থগিত করেছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার (৫ জুলাই) সকাল থেকে বাসের অগ্রিম টিকেট দেওয়ার দিন ধার্য ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার থেকে টিকেট দেওয়ার দিন ঠিক করা ছিল। অনেকে আমাদের কাউন্টারে টিকেটের জন্য এসেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিকেট দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, বর্তমান বাস চলাচল বন্ধ থাকায় বাসের সিডিউল ঠিক নেই। বাস চালু হওয়ার পর বাসের সিডিউল ঠিক করে বাসের অগ্রিম টিকেট দেওয়া হবে।

পরিস্থিতি আগামীকাল (সোমবার) ভালো হলে এদিনই অগ্রিম টিকেট দেওয়ার তারিখ ঘোষণা করা হবে। জানতে চাইলে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন একই কথা বলেন। তিনি বলেন, বাস চালু হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, বর্তমান পরিস্থিতিতে টিকেট বিক্রি করা বুমেরাং হবে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিকেট বিক্রি স্থগিত থাকছে। তবে দু’একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। সে হিসেবে বাসের অগ্রিম টিকেট ৫ জুলাই থেকে বিক্রি করতে চেয়েছিল বাস ওনার্স অ্যাসোসিয়েশন।

অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD