বাবুগঞ্জে অকেজো কোটি টাকার বাঁশের বেড়া প্রকল্প Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে অকেজো কোটি টাকার বাঁশের বেড়া প্রকল্প

বাবুগঞ্জে অকেজো কোটি টাকার বাঁশের বেড়া প্রকল্প

বাবুগঞ্জে অকেজো কোটি টাকার বাঁশের বেড়া প্রকল্প




শামীম আহমেদ॥ প্রতি বছর বর্ষা মৌসুমে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শত শত বসত বাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়।

 

 

নদী ভাঙন রোধে স্বল্প খরচে অল্প সময়ে বাঁশের বেড়া প্রকল্পের কাজ শুরু করা হয়। এতে পরিবর্তন হওয়ার কথা নদীর গতিপথ, কমবে ভাঙন, বাড়বে ফসলি জমি। সরকারের এমন উদ্যোগে খুশি নদীর পাড়ের হাজার হাজার পরিবার।

 

 

অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ না করার কারণে নদীর তীব্র স্রোতে বাঁশের বেড়া ভেসে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির সঙ্গে বাবুগঞ্জ উপজেলায় ২০ টি পয়েন্টে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়। এতে শত শত বসতবাড়ি ও হাজার হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যায়।

 

 

সবচেয়ে ভাঙন কবলিত এলাকা উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউপি। এই এলাকা দুটিতে ভাঙনরোধে স্বল্প খরচে বাঁশের বেড়া দ্বারা বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেয় পানি সম্পদ মন্ত্রণালয়। এতে করে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে ভাঙনের ভয় দূর হয়।

 

 

সরেজমিনে উপজেলার দেহেরগতি ইউপির দক্ষিণ পূর্ব রাকুদিয়া সুগন্ধা নদীর তীরে গিয়ে দেখা যায়, সেখানে নদীতে বাঁশের বেড়া দেয়া হলেও কাঠের বল্লি দেয়া হয়নি। নদীর পানি ও তীব্র স্রোতে বাঁশের বেড়া নদীতে ভেসে গেছে।

 

 

স্থানীয়রা জানান, প্রতিবছরই বন্যার সময় এই এলাকার প্রচুর জমি নদীগর্ভে বিলীন হয়। এই প্রকল্পটি সঠিকভাবে এবং দ্রুত সময়ে সম্পন্ন না হওয়ায় কোনো উপকারেই আসে নি। এতে সরকারের লাখ লাখ টাকা খরচ হয়েছে। কাঠের বল্লি না দেয়ার কারণে বাঁধটি মজবুত হয়নি। বাঁশের বেড়া পানির স্রোতে ভেসে গেছে।

 

 

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী, বাবুগঞ্জ সার্কেল জাবেদ ইকবাল জানান, গত বছর সারাদেশে নদী ভাঙন কবলিত এলাকায় এমন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। কাজটি পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেখভাল করেছেন ফরিদপুর নদী গবেষণা ইনিস্টিটিউট।

 

 

ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিনে এটি একটি পাইলট প্রকল্প ছিল। পরীক্ষামূলকভাবে এ প্রকল্প হাতে নেয়া হয়েছিল। ২৫ ফুট লম্বা বাঁশের বেড়া ১৩ ফুট মাটির নিচে এবং ১২ ফুট মাটির উপরে থাকবে। এতে করে নদীর গতিপথ পরিবর্তন হয়। যে কারণে ভাঙনের সৃষ্টি বাবুগঞ্জ এলাকায় নদীভাঙনরোধে দেড় কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছিল ৭৫ লাখ টাকা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD