বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বাবুগঞ্জের সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার




আরিফ হোসেন, বাবুগঞ্জ॥  বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধ্যা নদী থেকে সাদ্দাম (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুর ২টার দিকে স্থানীয়রা একটি লাশ সুগন্ধ্যা নদীতে ভাসতে দেখে বাবুগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে নদী থেকে সাদ্দামের লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১মে(শুক্রবার) ঈদের ছুটিতে ঢাকা-ভান্ডারিয়া রুটে ফারহান-১০ নামে লঞ্চযোগে ঢাকা থেকে বাড়ির উদ্দ্যেশে আসার পথে লঞ্চের ভিতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

এ সময় অজ্ঞান পার্টির সদস্যদের সাথে নিহত সাদ্দামের হাতাহাতির ঘটনার সময় লঞ্চ স্টাফরাও সাদ্দামের উপর হামলা করে। হামলার ঘটনা শুক্রবার গভীর রাতে তাৎক্ষনিক মোবাইল ফোনে তার ভগ্নিপতিকে অবহিত করেন সাদ্দাম । বানারীপাড়া উপজেলার বাসিন্দা ভগ্নিপতি মোঃ মাইনুল তার লোকজন নিয়ে বানাড়ীপাড়া মীরের হাট লঞ্চঘাটে অবস্থান করেন। কিন্তু লঞ্চঘাটে পৌছালেও মোঃ সাদ্দামের কোনো সন্ধ্যান পাওয়া যায় নি।

এঘটনায় উজিরপুর থানায় সাধারণ ডায়রী করার জন্য গেলে থানা পুলিশ তাদের অভিযোগটি আমলে নেয়নি বলে জানান সাদ্দামের ভগ্নিপতি। এদিকে ঘটনার দু’দিন পর পুলিশ সুগন্ধ্যা নদী থেকে সাদ্দামের ভাসমান লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাদ্দাম হোসেন উজিরপুর উপজেলার ওটরা গ্রামের মোঃ শাহজাহান বেপারীর ছেলে। সাদ্দাম দ্বীর্ঘদিন বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থা(এফডিসি) সুটিং সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD