বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন আনিচ মৃধা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন আনিচ মৃধা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন আনিচ মৃধা

বানারীপাড়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছেন আনিচ মৃধা




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ চলতি বছরের ডিসেম্বর মাসে বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচন হবে এমন আভাসে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মো.আনিচ মৃধা নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

 

রোববার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ১নং ওয়ার্ডের লঞ্চ টার্মিনাল ঘাট সংলগ্ন তার নিজ কার্যালয়ে এলাকার মুরব্বিদের আবদারের জন্য নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এসময় উপস্থিত মুরব্বিরা বলেন, আনিচ মৃধা পৌর শহরের সম্ভ্রান্ত রাজনৈতিক এক মুসলিম পরিবারের সন্তান। সে ১নং ওয়ার্ডে নিজেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ায় তারা আসন্ন নির্বাচনে তার হয়ে নিস্বার্থ ভাবে কাজ করবেন। আনিচ মৃধা দুঃস্থ ও দরিদ্র পরিবারের পাশে থেকে এলাকায় কাজ করছেন।

 

ঝড়-বৃষ্টি আঁধার রাতে যে কোন সময়ই তাকে ডাক দিলে পাওয়া গেছে। তিনি এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সকল প্রকার সমস্যা সমাধান করে আসছেন বহুদিন আগে থেকেই। এছাড়াও আনিচ মৃধা কন্যাদান গ্রস্থ পিতা-মাতার পাশে থাকেন বট বৃক্ষের মতো। সব সময় খোঁজ রাখেন এলাকার।

 

তার কাজ থেকে সহযোগীতা নিয়ে অনেক অসহায় পরিবার নিজেদের পায়ে দাঁড়িয়েছেন। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ায় ১নং ওয়ার্ডের মধ্যে নির্বাচনী ্আমেজ বহুগুনে বেড়ে গেছে। এর আগের একটি পৌর নির্বোচনে তিনি মাত্র ১৮ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।

 

সেই থেকে তিনি নিজেকে প্রার্থী হিসেবে গড়ে তুলতে এলাকায় কাজ করে সাধারণ মানুষের পাশে থাকায় তারাই আজ তাকে প্রার্থী ঘোষণা করতে অনুপ্রেরণা যুগিয়েছেন।

 

আনিচ মৃধা বলেন, তিনি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে ১নং ওয়ার্ডের বর্তমান বিদ্ধমান সকল প্রকার সমস্যার সমাধান করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। তিনি নির্বাচিত হওয়ার ব্যপারে আশাবাদও ব্যক্ত করেন, কেননা তার সাথে রয়েছে এলাকার শ্রমিক,অসহায় ও দরিদ্র পরিবারগুলো। যাদের দুঃখের সারথী ছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD