বানারীপাড়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মতবিনিময়সভা অনুষ্ঠিত




মামুন আহমেদ,বানারীপাড়া:  বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং” এর উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বানারীপাড়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌকস পুলিশ কর্মকর্তা মো. খলিলুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে ইভটিজিংসহ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন ও সোচ্চার হওয়ার অাহ্বান জানান। এবং এ সব বিষয়ে পুলিশের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার কথা ব্যক্ত করেন। তিনি সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গুজবের বিষয়ে কাউকে সন্দেহ হলে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না ।

সন্দেহজনকভাবে কাউকে গণপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারি অপরাধ। কাজেই গণপিটুনি না দিয়ে সন্দেহজনক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়ে সমাজের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যকে অনুরোধ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগমসহ সকল শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD