বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান মন্নান মৃধার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন




মো. সুজন মোল্লা, বানারীপাড়া॥  ২৮ সেপ্টেম্বর বাঙালী জাতির আশার বাতিঘর দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিঁনি নদীবিধৌত মধুমতী কোলআঁধারের ছায়াশান্ত পল্লীমঙ্গলারূপী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেন।

 

তিঁনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান। মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনে বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. মন্নান মৃধার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

 

সন্ধ্যা ৭টায় সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে কেক কাটা, আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ. মন্নান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারেক, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শাসের আলী খন্দকার, যুবলীগ নেতা ও ইউপি সদস্য আমিনুল ইসলাম রাজু, ছাত্রলীগ নেতা জয়ন্ত হালদার জয় প্রমুখ। এছাড়াও ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও নারী ইউপি সদস্য সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD