বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

বানারীপাড়ায় অভিমান করে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা




বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া পৌর শহরে নাহিদ (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন লুৎফা ভিলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ একটি এনজিওর সাবেক কর্মী মো. জাকির হোসেনের ছেলে এবং বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাশের এক ভাড়াটিয়ার জানালায় ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই ভাড়াটিয়ার অভিযোগের ভিত্তিতে ভবনের মালিক মজিবর রহমান বুধবার রাত ৮টার দিকে নাহিদের বাসায় গিয়ে তাকে ও তার মাকে গালাগাল ও হুমকি দেন। একই বিষয়ে তার পুত্রবধূ পায়েলও নাহিদ ও তার মাকে গালাগাল করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নাহিদের বাবা-মা তাকে বকাঝকা করেন এবং তার বাবা মারধর করেন। এতে অপমান ও অভিমানে নাহিদ বাসার একটি কক্ষে বৈদ্যুতিক পাখার হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার সকালে তার বিক্ষুব্ধ সহপাঠীরা অভিযুক্ত ভবন মালিকের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিন দুপুর ১২টার দিকে দাফনের জন্য নাহিদের মরদেহ পটুয়াখালীর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নিহত শিক্ষার্থীর বাবা বরিশাল জেলা প্রশাসকের কাছে মরদেহের পোস্টমর্টেম না করার জন্য আবেদন করেন এবং জেলা প্রশাসন সেটি অনুমোদন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD