বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ গভির রাতে ঘরের সীঁদকেটে ভিতরে প্রবেশ করে এখলাছ হাওলাদারের ছেলে মনির হাওলাদার ও তার ছেলে বউ কুলসুম বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।
মামলার সাক্ষি হওয়ায় গোলাম সরোয়ার সবুজের নেতৃত্বে সোহেল মোল্লা, রবি মোল্লা, বারেক মোল্লা ও মহিউদ্দিন মোল্লা এ হামলা চালিয়েছে বলে জানা যায়।
গত ৪ জুন বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামের এঘটনা ঘটে। এবিষয় কুলসুম বেগম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
হামলার ৬ দিন মামলা রুজু করা হলেও আসামি গ্রেফতারের নাম নেই। অনায়াসে ঘুরে বেড়ায় এলাকার বাজার ঘাটে। মামলা রুজুর পর থেকেই বাদী কুলসুম বেগম ও তার স্বামী মনির হাওলাদারকে খুন গুম খুন এমনকি হত্যার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।
পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে। হুমকির মুখে দুর্বিষহ জীবন যাপন ও ভয়ভীতির মধ্যে দিন কাটছে। সন্ত্রাসের গডফাদার ও তার সহযোগী সন্ত্রাসীদের এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ফরিদপুর ইউনিয়নে মধ্যে ভাতশালা গ্রামে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।
বিভিন্ন সূত্রে জানা যায়, হামলার মূল হোতা গোলাম সরোয়ার’র নামে চট্টগ্রামের একাধিক মামলা ও অন্য আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি জবর দখল ও হত্যার পরিকল্পনা সহ মাদকের একাধিক মামলা রয়েছে।
এই চিহ্নিত ত্রাস বাহিনীদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
Leave a Reply