বাকেরগঞ্জে আগুনে পুড়ল ১৪ দোকান ও ঘর, ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাকেরগঞ্জে আগুনে পুড়ল ১৪ দোকান ও ঘর, ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাকেরগঞ্জে আগুনে পুড়ল ১৪ দোকান ও ঘর, ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি




বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ৫ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজার এ এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দুই ঘন্টার অধিক সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থদের দাবি অনুযায়ী অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।

তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কোন তথ্য দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। আমাদের সাথে বেতাগী ও মির্জাগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬ টার দিকে পুরোপুরি আগুন নেভানের কাজটি সম্পাদন করি।

তিনি বলেন, আগুনে বাজারের ৯ টি দোকান ও ৫ টি বসতঘর পুড়ে গেছে, তবে কোন হতাহতের খবর আমরা পাইনি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে না।

নিয়ামতি বাজারের বাসিন্দা জাকির হোসেন জানান, আগুনে বাজারের বেকারি ব্যাবসায়ী কমল সাহার দোকান ও গোডাউন, সঞ্জয় দাসের ডেকোরেটরের দোকান, লাভলু খানের মোবাইলের দোকান, সরোয়ারের ডেকরেটারের দোকান, ইন্দ্রজিৎ কর্মকারের দোকান, সবিতা সাহার কাপড়ের দোকান, অশোক কুমারের ডেকরেটরের দোকানসহ মোট নয়টি দোকান ও ৫ টি বসত ঘর পুড়ে গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা তাৎক্ষনিক যায় এবং ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD