বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন  Latest Update News of Bangladesh

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ শেখ হাসিনা–কামালের মৃত্যুদণ্ডের ৪৫৭ পৃষ্ঠার রায় অনলাইনে প্রকাশ ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ক প্রচারণা রোড শো টি২০ বিশ্বকাপ: আইসিসির অনুরোধেও ভারতে না খেলতে অনড় বিসিবি হিজলার মেঘনায় জাটকা রক্ষায় বিপুল কারেন্ট জাল জব্দ তরুণরা নির্বাচনে নেতৃত্ব দেবে, শিক্ষাই হবে পরিবর্তনের হাতিয়ার: প্রধান উপদেষ্টা ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রে নিরাপত্তার অজুহাতে এক লাখের বেশি ভিসা বাতিল এনসিপির পদত্যাগকারীদের বিকল্প রাজনীতির ডাক দিয়ে আসছে “জনযাত্রা”




বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন 

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কুয়াকাটায় মানববন্ধন 




পটুয়াখালী প্রতিনিধি ॥ কোরআন অবমাননার প্রতিবাদে এবং বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তৌহীদি জনতা। রবিবার আসর নামাজ বাদ কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্স নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা আল্লাহকে নিয়ে কটূক্তিকারী বাউল আবুল সরকার ও কোরআন অবমাননারকারি ব্রাক্ষন বাড়িয়ার যুবক এর বিচার তথা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম সহ শতাধিক মুসুল্লীরা এতে অংশগ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুয়াকাটা সাগর সৈকত জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোস্তফা কামাল, কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইমাম কারী মোঃ নজরুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক,  কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, হাফেজ মো: হুমায়ুন কবির, কুয়াকাটা ঘটলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবাশ্বের হোসেন, হাফেজ মশিউর রহমান, স্টুডেন্ট এলায়েন্স এর সদস্য মুজাহিদ সিফাত,আরিফুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন মসজিদের ইমামরা বলেন, এদেশে কোনো ব্যক্তি বিশেষ তথা রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করলেই মামলা হয়, অভিযুক্তকে গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন হয়। অথচ মহান আল্লাহ তায়ালার সাথে বেয়াদবি করা ভ্রান্ত সম্প্রদায় বাউলদের একজনকে আটক করা হলেও বিচার করা হচ্ছে না। বরং কেউ কেউ এই ভন্ড বাউলের পক্ষ নিয়ে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। যা একটা মুসলিম প্রধান দেশের জন্য চরম লজ্জাজনক। মুসলিম পরিচয়ে এমন কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের মুসলিম বলাতো দূরের কথা জন্ম পরিচয় নিয়েও সন্দেহ আছে। এরা মূলত: ইহুদি ও ব্রাহ্মণ্যবাদী চক্রের দালাল। এরা মুসলিম বিদ্বষী ও বাংলাদেশ বিরোধী কুচক্রী।

বক্তারা, আল্লাহকে কটূক্তিকারী আবুল সরকারকে দ্রুত শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD