বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত এক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত এক

বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত এক




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল-বগা সড়কের হোগলা এলাকায় গতকাল শনিবার বিকালে পিকআপ ভ্যান ও টমটমের মধ্যে সংঘর্ষে মো. মিজানুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মিজানুর উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মো. নূর মোহাম্মদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগা থেকে একটি পিকআপ ভ্যান বাউফলের দিকে আসছিল। বিকেল তিনটার দিকে হোগলা এলাকায় পৌঁছালে একটি টমটম পাশের সড়ক থেকে মূল সড়কে উঠলে পিকআপ ভ্যান ও টমটমের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় টমটমের আরোহী মিজানুর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজন মিজানুরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বগা এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD