বাউফলে যুবলীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানের জামিন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে যুবলীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানের জামিন

বাউফলে যুবলীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানের জামিন

বাউফলে যুবলীগ নেতা হত্যা: ইউপি চেয়ারম্যানের জামিন




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে ২ যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলু উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ শুনানীর পর তাকে ৪ সপ্তাহের জন্য জামিন দেন।

 

 

এদিকে প্রধান আসামির জামিনের খবর পেয়ে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ আগষ্ট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলুর নেতৃত্বে একদল সন্ত্রাসী কেশবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুমান তালুকদার ও তার চাচাতো ভাই যুবলীগ কর্মী ইসরাত তালুকদারকে কুপিয়ে ও পিটিয়ে খুন করে।

 

 

এ ঘটনায় নিহত রুমানের বড় ভাই মফিজ উদ্দিন পিন্টু ৫৯ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানী শেষে মহিউদ্দিন লাভলুকে ৪ সপ্তাহের জন্য জামিন দেয়া হয়।

 

 

নিহত রুমানের বড় ভাই কেশবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, জোড়া খুনের প্রধান আসামি জামিন পাওয়ায় আমরা মর্মাহত ও আতংকিত। আমার পরিবারসহ গোটা ইউনিয়নের মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD