বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বাউফলে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে আবদুস সত্তার (৭০) ও আবদুল জলিল ফকির (৫৫) নামের দুইজন মারা গেছেন। তাদের মধ্যে আবদুস সত্তারের বাড়ি পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শান্তিবাগ।

তিনি রবিবার সকালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বাউফল হাসপাতালে আসার অল্প সময় পর মারা যান। তার সংস্পর্শে এসেছেন এমন দুইজন চিকিৎসক ও দুই জন নার্সসহ শতাধিক ব্যাক্তিকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

অপর দিকে আবদুল জলিল ফকিরের বাড়ি কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে। শনিবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

তিনি কয়েক দিন আগ থেকে জ্বর, ঠান্ডা ও শ্বাস কষ্ঠে ভুগছিলেন। তার এক ছেলে ৮-১০ দিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি আসেন।

তিনি চলে যাওয়ার পরই জলিল ফকিরের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তার স্ত্রী মনোয়ারা বেগমের দাবি তার স্বামী লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে তার স্বামী শরীরে জ্বর ছিল। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, আমরা এ বিষয়টি অবহিত নই। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মীর মাধ্যমে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD