বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত ওসি মঠবাড়িয়া থানার মাসুদুজ্জামান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত ওসি মঠবাড়িয়া থানার মাসুদুজ্জামান

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত ওসি মঠবাড়িয়া থানার মাসুদুজ্জামান




মাসুদ রানা,মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো,মাসুদুজ্জামান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি মাসুদুজ্জামানকে শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজ (ওসি) হিসাবে ঘোষণা করেন।

পরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম তার কার্যালয়ে আ,জ,মো,মাসুদুজ্জামান হাতে শ্রেষ্ঠ অফিসার ইনর্চাজের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় ভিাগের ৬ জেলার পুলিশ সুপারসহ অন্যান্য থানার ওসিরা উপস্থিত ছিলেন।এর আগে এ পুলিশ কর্মকর্তা পিরোজপুর জেলার পরপর দুইবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।ওসি মাসুদুজ্জামান বলেন, আসলে একমাত্র এ পেশায়ই সরাসরি জনগণের সঙ্গে মিলে-মিশে জনসেবা করা যায়। একজন মানুষ বিপদে পরেই পুলিশের কাছে আসেন, আর যদি সে মানুষটি সেবা না পেয়ে ফিরে যায় তাহলে জনগণ পুরো পুলিশ পরিবারকে নিয়ে সমালোচনা করতে থাকেন। আমি চাই না জনগণ পুলিশ বাহিনী নিয়ে সমালোচনা করুক। যতদিন এ পেশায় আছি এভাবে শ্রেষ্ঠত্ব নিয়েই বিদায় নিতে চাই।এদিকে তার এ শ্রেষ্ঠত্ব অর্জনে মঠবাড়িয়া থানার পুলিশ পরিবারসহ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD