বরিশাল বিএম কলেজ রোড দুটি দোকানে চুরি,চোর চক্র নিয়ে গেলো সাড়ে তিন লক্ষ টাকা Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল বিএম কলেজ রোড দুটি দোকানে চুরি,চোর চক্র নিয়ে গেলো সাড়ে তিন লক্ষ টাকা

বরিশাল বিএম কলেজ রোড দুটি দোকানে চুরি,চোর চক্র নিয়ে গেলো সাড়ে তিন লক্ষ টাকা

বরিশাল বিএম কলেজ রোড দুটি দোকানে চুরি,চোর চক্র নিয়ে গেলো সাড়ে তিন লক্ষ টাকা
ছবি: ভয়েস অব বরিশাল




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বিএম কলেজ রোড মঙ্গলবার (২৫ আগষ্ট) রাতে দুটি দোকানে চুরি হয়েছে। দুই দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে চোর চক্র। এসময় চোর চক্র তিনটি স্মাট ফোন ও একটি ক্যমেরা নিয়ে যায় বলে জানা গেছে।

 

বুধবার ঘটনা স্থানে কোতয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শন করেছেন। এঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

 

আরাফাহ্ ডিপার্টমেন্ট ষ্ঠোর দোকানের দেয়ালের সাথে থাকা (এ্যাডজাস্টিং) ফ্যানের খাঁচা ভেঙে চোর চক্র দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা ও দুটি মুঠো ফোন নিয়ে যায়।

 

অপর দিকে আল্ফি ডিজিটাল স্টুডিও দোকানের দেয়ালের সাথে থাকা (এ্যাডজাস্টিং) ফ্যানের খাঁচা ভেঙে চোর চক্র প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগত ৫ হাজার টাকা একটি ক্যামেরা ও স্মাট ফোন নিয়ে যায়।

 

এঘটনায় (আরাফাহ্ ডিপার্টমেন্ট ষ্ঠোর) দোকান মালিক মাসুদুর রহমান কোতয়ালী মডেল থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, (আল্ফি ডিজিটাল স্টুডিও ) দোকান মালিক আলমগীর হোসেন খান ও (আরাফাহ্ ডিপার্টমেন্ট ষ্ঠোর) দোকান মালিক মাসুদুর রহমান, প্রতিদিনের মত বুধবার (২৬ আগষ্ট) সকালে দোকানের তালা খুলে প্রবেশ করেন।

 

দোকানের সব কিছু এলোমেলো দেখে দ্রুত ক্যাশ বাক্স খুলে দেখেন রেখে যাওয়া টাকা নেই। পরে দোকানের দেয়ালের সাথে থাকা (এ্যাডজাস্টিং) ফ্যানসহ খাঁচা নিচে পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনা স্থান পরিদর্শন করে কোতয়ালী থানা পুলিশ। আল্ফি ডিজিটাল স্টুডিও মালিক আলমগীর হোসেন জানান, প্রতিদিনের মত সকালে দোকান খুলে দেখি টেবিলের উপরে রেখে যাওয়া ক্যামেরাটি নেই, ক্যাশ বাক্স খোলা নগদ রাখা ৫ হাজার টাকা ও স্মাট ফোনটি নেই। ভিতরের কক্ষে প্রবেশ করে দেখি দোকানের দেয়ালের সাথে (এ্যাডজাস্টিং) ফ্যানসহ খাঁচা নিচে পরে আছে।

 

চুরির বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম’র সাথে আলাপ কালে তিনি বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছি, চোর চক্র ধরতে মাঠে একাধীক পুলিশের টিম কাজ করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD