বরিশাল-বানারীপাড়া সড়কে বাস চাপায় ইমাম নিহত’স্কুল ছাত্রী আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল-বানারীপাড়া সড়কে বাস চাপায় ইমাম নিহত’স্কুল ছাত্রী আহত

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস চাপায় ইমাম নিহত’স্কুল ছাত্রী আহত

বরিশাল-বানারীপাড়া সড়কে বাস চাপায় ইমাম নিহত’স্কুল ছাত্রী আহত




বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥ বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে যাত্রীবাহী বাস চাপায় পুলিশের সাবেক দারোগা ও স্থানীয় মসজিদের ইমাম গণি সরদার (৮০) নিহত ও পূজা নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে রবিবার বেলা ১১টার দিকে বরিশাল থেকে বানারীপাড়া ও স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উজিরপুর উপজেলার গুঠিয়া বেইলী ব্রিজের ওপর পথচারী গণি সরদার ও পূজাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গণি সরদার(৮০) নিহত হন।

 

আশংকাজনক অবস্থায় পূজাকে (১৪) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গণি সরদারের বাড়ি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউুিনয়নের শংকরপুর গ্রামে। পুলিশের উপ-পরির্দশক পদ খেকে অবসর গ্রহণের পরে তিনি প্রথমে গুঠিয়া জামে মসজিদে ও বর্তমানে গুঠিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালণ করতেন।

 

অপরদিকে আহত পূজা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের অসিম দাসের মেয়ে ও গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। এদিকে এ দূর্ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুদ্ধ শত শত জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ঘাতক বাস চালকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করায় ঘটনার পর থেকে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে গুঠিয়া ব্রিজের দু’প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রী দূভোর্গের সৃষ্টি হয়েছে।

 

খবর পেয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ,বিমানবন্দর ও উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুবিচারের আশ্বাস বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD