বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩

বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩

বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্রসহ আটক আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ বাদী হয়ে ডাকাতি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

 

ডাকাতরা হলেন- বরিশালের বাকেরগঞ্জের কর্ণকাঠী ইউনিয়নের বারেক হাওলাদারের ছেলে ৩ ডাকাতি মামলার আসামি ফিরোজ হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাজাহান মাতুব্বরের ছেলে ডাকাতিসহ ১৪ মামলার আসামি লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন হরিপাশা এলাকার শাজাহান মোল্লার ছেলে ডাকাতিসহ ৭ মামলার আসামি লিটন মোল্লা।

 

 

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় নগরীর বিএম কলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকাসহ আরো কয়েকটি এলাকা থেকে ওই তিন সদস্যকে আটক করা হয়।

 

 

এ সময় তাদের কাছ থেকে রাম দা, বগি দা ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নতুন করে নগরীতে ডাকাতি কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিল তারা।

 

 

ওসি আরো জানান, এ ঘটনায় এসআই রুমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। আটকৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD