বরিশাল নগরীতে ৩০৪ মণ জাটকা উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




বরিশাল নগরীতে ৩০৪ মণ জাটকা উদ্ধার

বরিশাল নগরীতে ৩০৪ মণ জাটকা উদ্ধার

বরিশাল নগরীতে ৩০৪ মণ জাটকা উদ্ধার, চারজন আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে পাচারের সময় ৩০৪ মণ (১২ হাজার ১৬০ কেজি) জাটকা উদ্ধার করেছে মৎস্য অধিদফতর। এ সময় একটি বাস ও পিকআপসহ পাচারের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

 

 

শনিবার রাতে নগরী রূপাতলী এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এ অভিযান চালানো হয়।

 

 

বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে অভিযান চালানো হয়।

 

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোলাইমান হোসেনের উপস্থিতিতে বেশকিছু যানবাহনে তল্লাশি চালিয়ে ১২ হাজার ১৬০ কেজি জাটকা উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। পরে জাটকাসহ তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীর জানান, উদ্ধারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া আটককৃত চারজনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD