বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি বরিশাল কলেজ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবি জানিয়ে বরিশালে সংবাদ সম্মেলন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। (১৬ জুলাই) বৃহস্পতিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করে নামকরণ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নামকরণ বাস্তবায়ন কমিটি আহবায়ক মানবেন্দ্র বটব্যাল।

 

 

তিনি বলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে বরিশাল কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছে। আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া এখন সময়ের দাবি।

 

 

তিনি বলেন, মহাত্মার বাসভবনে কলেজ প্রতিষ্ঠার পর থেকেই বরিশালে অসাম্প্রদায়িক নাগরিকগণ কলেজের নামকরণ ‘মহাত্মা অশ্বিনী কুমার কলেজ ’ করার দাবি জানালেও তৎকালীন মুসলিম লীগের সাম্প্রদায়িক নেতারা সেই দাবি অগ্রাহ্য করছেন। বর্তমান জেলা প্রশাসকের নিকট একই দাবি করা হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রুয়ারি মাসে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠান। ওই সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে।

 

 

তিনি আরও বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি বরিশাল কলেজের নামকরণ এই সংগ্রামি ও মহান ব্যক্তি অশ্বিনী কুমারের নামে করার সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারক মহলের বিবেচনাধীন থাকায় আমাদের আশান্বিত করেছে। তবে আমরা গভীর উদ্বেগ ও শঙ্কার সঙ্গে লক্ষ্য করেছি একটি কুচক্রি মহল মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে সরকারি বরিশাল কলেজের নামকরণের বিরোধীতায় লিপ্ত হয়েছে।

 

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই অপতৎপরতার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে অবিলম্বে সরকারি বরিশাল কলেজের নামকরণ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করার প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 

 

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কেএসএ মহিউদ্দি মানিক বীরপ্রতীক, সদস্য সচিব সাইফুর রহমান মিরন, সমন্বয়ক স্নেহাংশু কুমার বিশ্বাস, অধ্যাপিকা শাহ সাজেদা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আহবায়ক ইমরান হাবিব রুমন, ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদ, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক দুলাল মজুমদার প্রমুখ।

 

 

সংবাদ সম্মেলনে বলা হয়, পাকিস্তান সরকারের আমলে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনটি সরকার রিকুইজিশন করে এবং তার বাসভবনে ব্রজমোহন কলেজের কসমোপলিটান ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। ১৯৬৬ সালে তার বাসভবনে প্রতিষ্ঠা করা হয় ‘ বরিশাল নৈশ মহাবিদ্যালয়’। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নৈশ কলেজটিকে প্রথমে বরিশাল দিবা ও নৈশ কলেজে রূপান্তর করা হয়। পরে এটির নামকরণ করা হয় ‘বরিশাল কলেজ’। এরশাদ সরকারের আমলে কলেজটিকে ১৯৮৬ সালে জাতীয়করণ করা হলে কলেজটির নামকরণ করা হয় সরকারি বরিশাল কলেজ। ১৯৯০ সালে মহাত্মার ঐতিহাসিক বাসভবনটিও ভেঙে ফেলা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD