বরিশাল চরকাউয়া খেয়াঘাটের পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল চরকাউয়া খেয়াঘাটের পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ

বরিশাল চরকাউয়া খেয়াঘাটের পাগলিটা মা হলেও বাবা হলো না কেউ




নিজস্ব প্রতিনিধি॥  ফুটফুটে নিষ্পাপ ছেলে শিশুটি যাত্রী ছাউনিতে শুয়ে মিটিমিটি হাসছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে তার জন্ম। বরিশাল চরকাউয়া খেয়াঘাটে যাত্রী ছাউনিতে শিশুটি জন্ম নিয়েছে মাহফুজা (১৯) নামের এক পাগলির গর্ভে।

সন্ধ্যার পরে সন্তানসম্ভবা এক পাগলি মায়ের প্রসববেদনার চিৎকার ভারি করে তুলছিল খেয়াঘাট এলাকা। এমন একটি জনবহুল জায়গায় চিৎকারের শব্দ শুনে ছুটে গিয়েছিলেন কিছু মহৎ তরুণ ও নারী। এখন মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।

স্থানীয়রা জানায়, মাহফুজা প্রায় মাসখানেক ধরে মানসিকভাবে অসুস্থাবস্থায় খেয়াঘাট এলাকায় ঘোরাঘুরি করতেন। বুধবার সন্ধ্যার পর হঠাৎ পাগলির প্রসববেদনার চিৎকার শুনে উপস্থিত সকলে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন। শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি। কয়েকজন নারীকে ডেকে আনলেও কেউ শিশুটির নাড়ি কাটতে রাজি হচ্ছিল না। তাদের মধ্যে একজন নারী সাহস করে শিশুটির নাড়ি কাটেন।

এদিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীর সদ্য নবজাতক শিশুর নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দত্তক প্রদানের দাবি জানিয়েছেন তারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD